Sunday, September 6, 2026
PrimeBulletin

এক্সক্লুসিভ

১২ মে ভোট, ১৩ আসন পাচ্ছে জোট-মনোনয়ন নিয়ে চলছে অভ্যন্তরীণ দরকষাকষি

১২ মে ভোট, ১৩ আসন পাচ্ছে জোট-মনোনয়ন নিয়ে চলছে অভ্যন্তরীণ দরকষাকষি

নির্বাচন পরবর্তী সমীকরণ অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থেকে মোট ৩৬টি সংরক্ষিত নারী আসন পাবে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পাবে ১৩টি আসন।

জামায়াত সংশ্লিষ্ট সূত্র জানায়, দলটির মহিলা বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার অন্তত ১২ জনের নাম রয়েছে।

দলের ভেতরে আলোচনায় থাকা কয়েকজনের মধ্যে রয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ এবং আইনজীবী সাবিকুন্নাহার মুন্নী।

এদিকে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পাওয়ার কথা থাকলেও তারা আরও একটি আসন দাবি করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এনসিপি সূত্রে জানা গেছে, দলটি তাদের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলমকে সংরক্ষিত আসনে দেখতে আগ্রহী।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই হবে। ২৬ এপ্রিল আপিল গ্রহণ শুরু হয়ে ২৭ ও ২৮ এপ্রিল তা নিষ্পত্তি করা হবে। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

অন্যদিকে বিএনপি শিবিরেও সংরক্ষিত নারী আসন নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা চলছে। দলটি ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী নির্বাচনে রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, আন্দোলনে ভূমিকা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

More

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

এক্সক্লুসিভ

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার অন্যতম গুরত্বপূর্ণ দপ্তর। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদ...

2026-07-02 13:52

৮ মাস ‘মৌজ-মাস্তির’ পর ১১ লাখ টাকা বকেয়া রেখে হোটেল থেকে এনসিপি নেতাদের চম্পট!

এক্সক্লুসিভ

৮ মাস ‘মৌজ-মাস্তির’ পর ১১ লাখ টাকা বকেয়া রেখে হোটেল থেকে এনসিপি নেতাদের চম্পট!

ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের নামে রাজধানীর একটি আবাসিক হোটেলে জাঁকজমকপূর্ণ ‘নতুন বন্দোবস্ত’...

2026-07-01 18:04

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর, জঙ্গিবাদের ‘অস্তিত্ব’ নিয়ে বিতর্ক

এক্সক্লুসিভ

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর, জঙ্গিবাদের ‘অস্তিত্ব’ নিয়ে বিতর্ক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের...

2026-07-01 11:21

ঢাকার বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস শূন্য হওয়ার আশঙ্কা

এক্সক্লুসিভ

ঢাকার বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস শূন্য হওয়ার আশঙ্কা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাসাবাড়ির গ্যাস সংকট দিন দিন তীব্র হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সরকারের শীর্ষ পর্যায়ে জানি...

2026-06-28 13:51

ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

এক্সক্লুসিভ

ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মাত্র আঠারো মাস দায়িত্বে ছিলেন। এই সময়ে তারা চিকিৎসা বাবদ বিল নিয়েছেন অনেক টাকা। মন্ত্রিপ...

2026-06-28 13:13

বাংলাদেশ-মালয়েশিয়া ও চীন সম্পর্কের ‘নতুন দিগন্ত’

এক্সক্লুসিভ

বাংলাদেশ-মালয়েশিয়া ও চীন সম্পর্কের ‘নতুন দিগন্ত’

বাংলাদেশ সরকারের দূরদর্শী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক সমৃদ...

2026-06-23 14:02